Friday, February 28, 2020

মুখোমুখি করোনা


হ্যালো!

কে, কে আপনি?

আজ্ঞে আমি মানুষ।

মানুষ! হোয়াট দ্য ফাক! মানুষ!

হ্যাঁ।

সর্বনাশ! কোত্থেকে এসে জুটলেন?

মাত্রা পরিবর্তন করে অনেক মারপ্যাঁচের দৌলতে আসতে পেরেছি। ফিজিক্স পড়েননি, বুঝবেন না।

আজিব দুনিয়া। যাকগে, কী চান?

কী করছিলেন?

খাওয়াদাওয়া করছি। একের পর এক মানুষ, ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট পারসোনালি, ধরে ঢুকে পড়ছি। খাচ্ছি।

লোকে তো মারা যাচ্ছে!

সো হোয়াট? গাছ মরছে বলে আপনি কি শাক খাচ্ছেন না? মুরগি মরছে বলে মাংস সাঁটাচ্ছেন না!

যুক্তি তো ভালোই রপ্ত করেছেন। এখন আছেন কোথায়?

চীনে আছি। মাঝেমধ্যে অন্যান্য দেশে যাচ্ছি, কিন্তু সুবিধে করতে পারছি না। চীন ভাল।

শুনুন, চীনের দুজন লোককে ধরবেন না।

যাকে পাব ধরব। সার্জারি করে বডি বদলে এসেছি। কষে না খেলে কি পরতা পোষাবে?

বারণ করছি তো! দু'জন বাদ দিয়ে পুরো দেশ সাবড়ে দিন। নো চাপ।

কে মশাই তারা?

Cixin Liu আর Ken Liu

আচ্ছা, আচ্ছা। ভাই নাকি?

অত জানি না। করোনা, ওদের কিছু কোরো না। ওরা না থাকলে আমার আত্মিক অস্তিত্ব ধুলোয় ঢেকে যাবে।

করলে কী করবেন? বলি করবেনটা কী?

মিম বানিয়ে ছেড়ে দেব ব্যাটা। বেকার পাবলিকদের সঙ্গে লাগতে এলে তোর মিম বানিয়ে ভাইরাল করে দেব। লোকে সবসময় তোকে দেখে হাসবে। কেউ আর ভয় পাবে না।

আরে না মশাই, ওসব করবেন না। আপনার প্রস্তাবে রাজি।

ধন্যবাদ, আসি। খবরদার পিছু নেবেন না। আমার দেশে ঢুকলে সোজা প্রাইভেট কোম্পানিকে বেচে দেব।

1 comment: