পৃথিবীতে এসেছিল ভিনগ্রহীরা। কী উদ্দেশ্য ছিল তাদের কেউ আন্দাজ করতে পারেনি। তারা বেশিক্ষণ থাকেনি। তারা যে ছ'টা জায়গায় নেমেছিল সেসব জায়গা এখন মিলিটারি ও সরকার পরিবেষ্টিত, 'জোন'। সেখানে অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ। কাঁটাতার দিয়ে ঘেরা জোনের চারদিকে টহল দেয় সুরক্ষাবাহিনী।
।
নিষিদ্ধ, কারণ জায়গাগুলো আর আগের মতো সাধারণ নেই। ভিনগ্রহীরা বেশ কিছু জিনিসপত্র ফেলে গেছে, যেগুলো কী কাজে লাগে সে ব্যাপারে মানুষের ধারণা নেই। 'জোনের' ভিতরে কিছু কিছু জায়গায় রয়েছে অদৃশ্য ফাঁদ, যার আওতায় পড়লে মৃত্যু অবশ্যম্ভাবী।
ওই অদ্ভুত জিনিসগুলোর প্রতি অনেকের ভীষণ আগ্রহ। তৈরি হয়ে গেছে নতুন এক পেশা, স্টকার। ন্যূনতম প্রশিক্ষণ নিয়ে বেআইনিভাবে তারা ভিতরে যায়। সন্ধান করে নিয়ে আসে মূল্যবান আজব-আজব বস্তু। বিক্রি হয় চড়া দামে। একটা দফতর সেসব নিয়ে গবেষনা চালিয়ে বোঝার চেষ্টা করে যে সেটা আসলে কী কাজে আসতে পারে।
।
যেমন একটা বস্তু প্রায়-ই মেলে, তার নাম EMPTY. দুটো বৃত্তাকার ধাতব পাত সমান্তরাল ভাবে আটকানো একে অপরের সঙ্গে। তাদের মাঝখানে বেশ কিছুটা ব্যবধান। কিন্তু কী দিয়ে আটকানো? কিচ্ছু না! মাঝে স্রেফ শূন্যতা ছাড়া কিচ্ছু নেই।

অপকারী বস্তুও আছে, উদাহরণ 'স্লাইম'। একজন স্টকার ভুল করে সেখানে পা দিয়ে ফেলায় তার পা-এর শুধুমাত্র হাড়গুলো ভিতর থেকে গলে গেছিল। সেই পা কেটে বাদ দিতে হয়।

স্টকারদের সন্তান-রা স্বাভাবিক মানুষ হয়ে জন্মায় না। তাদের জিনে মিউটেশন ঘটে যায়। ওই জোনে ঢোকা প্রত্যেকের আগামী সন্তান বদলে যায়।

জোনের আশপাশের অঞ্চলের বাসিন্দারা চলে যাচ্ছিল অন্য শহরে, যেখানে জোন নেই। তাদের কোনও ক্ষতি না হওয়া সত্ত্বেও তারা একে-একে তল্পিতল্পা গুটিয়ে অন্য শহরে গিয়ে আস্তানা গাড়ছিল।

ক্ষতি হচ্ছিল সেসব 'অন্য' শহরের। জোনের প্রতিবেশী লোকজন অন্য শহরে বসবাস শুরু করার পর থেকে সেই শহরে দুর্ঘটনা, মৃত্যু, রোগ, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদির হার বেড়ে যাচ্ছিল দ্বিগুণ, তিনগুন।
কেন এসেছিল ভিনগ্রহীরা এখানে? চলেই বা গেল কেন? ফেলে গেল কেন এসব জিনিস? তারা কি আবার ফিরে আসবে?

একজন স্টকার, রেডরিক, সে এই পেশা ছেড়ে দেয় তার বন্ধুকে জোনের কারণে মারা যেতে দেখে। সে বিয়ে করে। তাদের সন্তান মিউট্যান্ট হয়ে জন্মায়। ভবিষ্যতে বিশেষ কারণে সে আবার শেষবারের মতো জোনে প্রবেশ করে গোল্ডেন স্ফিয়ারের খোঁজে। এই গোলক নাকি ইচ্ছাপূরণ করে। তা ছাড়া এই জিনিসের জন্য বাজারে উঁচু দাম হাঁকা আছে।

তার সঙ্গী হয়, পায়ের হাড় গলে যাওয়া জনৈক সঙ্গীর কিশোর সন্তান। পদে-পদে মৃত্যুফাঁদ পেরিয়ে জোনের দুর্গম স্থানে গিয়ে তাদের এই মিশন কি পূরণ হবে আদৌ? এই মিশন যে প্রায় আত্মহত্যার শামিল!
.
এই উপন্যাসের একটি লম্বা মুখবন্ধ লিখেছেন উরসুলা গুইন। এ-ছাড়াও লেখকের afterward রয়েছে 15 পাতার।

এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে আন্দ্রে তারকভস্কি-র চলচিত্র Stalker(1979).

No comments:
Post a Comment