টনি স্টার্ক: আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আকাশের ওপার থেকে শত্রু এলে আমরা কী করব তখন? সেই সময়টা হল সব কিছুর শেষ। এন্ড গেম।
স্টিভ রজার্স: একসঙ্গে লড়ব।
টনি: হেরে যাব আমরা।
স্টিভ: বেশ। তবে একসঙ্গে লড়ে হারব।
।
ছ'টা ইনফিনিটি স্টোনের কেরামতি দেখিয়ে থানোস মুছে দিয়েছে বিশ্বের অর্ধেক প্রাণীর অস্তিত্ব। এভেঞ্জার-রা একসঙ্গে জড়ো হয়ে লড়তে পারেনি থানোসের বিরুদ্ধে। টনি স্টার্ক আটকে রয়েছে অনেক দূরের এক মহাকাশযানে। অর্ধেক এভেঞ্জার-ও ধূলো। ব্রুস ব্যানার-এর অল্টার ইগো হাল্ক অবহেলা পেতে-পেতে আর রাজি-ই হচ্ছে না তার স্বমূর্তি ধরতে। হক আই পরিবারকে হারিয়ে ক্ষেপে গিয়ে জাপানে পাড়ি দিয়ে তীর ধনুক ছেড়ে তলোয়ারবাজি করছে। এন্ট ম্যান কোয়ান্টাম রিমে ঢুকে রাস্তা হারিয়ে ফেলেছে। ওদিকে অবশ্য মহাশক্তিশালী ক্যাপ্টেন মার্ভেল এসে হাজির হয়েছে পৃথিবীতে, নিক ফিউরি-র বিপদসংকেত পেয়ে।
পৃথিবীর এভেঞ্জার্স হেড কোয়ার্টারে গম্ভীর হয়ে বসে-দাঁড়িয়ে আলোচনা করছে-ক্যাপ্টেন আমেরিকা, থর, ব্ল্যাক উইডো, ব্রুস ব্যানার, ক্যাপটেন মার্ভেল, রকেট ও ওয়ার মেশিন। আয়রন ম্যান ও নেবুলা মহাকাশের সুদূর কোনও জায়গায় উড়ন্ত যানে রয়েছে এবং খাদ্য,অক্সিজেন জলদি ফুরোবে তাই আপাতনজরে ওদের ভবিষ্যৎ অন্ধকার।
।
কী হতে চলেছে? অবশিষ্ট এভেঞ্জার-রা কীভাবে ফিরিয়ে আনবে মহা বিশ্বের মুছে যাওয়া অর্ধেক জীবকে। লড়তে হবে থানোসের বিরুদ্ধে, কিন্তু ইনফিনিটি স্টোন সমেত থানোস ভয়ঙ্কর, যাকে হারানোর চিন্তা-ই বাতুলতা। তবু তো চেষ্টা ছেড়ে দেওয়া যায় না। শেষবারের মতো হলেও যুদ্ধ করতে হবে প্রাণপণে।
টনি স্টার্কের আশঙ্কা বাস্তবে রূপ পেয়েছে। চুড়ান্ত কিছু ঘটবার সময় উপস্থিত। কিন্তু স্টিভ রজার্স হাল ছেড়ে দেয়নি। সে প্ল্যান তৈরি করবে ও কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বাকিদের সঙ্গে, একসঙ্গে।
ENDGAME
।
এই ছবিতে খুব সম্ভবত দেখা যাবে প্রফেসর হাল্ককে। কমিকস অনুযায়ী প্রফেসর হাল্ক এমন একটা সত্ত্বা যার মধ্যে হাল্কের বিপুল শক্তি তো আছেই উপরন্তু আছে 7টা PHD-ওয়ালা ব্রুস ব্যানারের মস্তিষ্ক ও বুদ্ধিমত্তা। আমাদের প্রিয় ব্রুস হাল্ক-এ ট্রান্সফর্ম হওয়ার সময় ব্রুসের সত্ত্বা অকেজো হয়ে পড়ে। কিন্তু প্রফেসর হাল্ক-এর ক্ষেত্রে দুটো সত্ত্বা-ই পাশাপাশি কাজ করবে। পেশিশক্তি+ বুদ্ধি, এই কম্বিনেশনকে হালকা করে নিলে প্রতিপক্ষ কিন্তু চরম পস্তাবে।
এই ছবির মধ্য দিয়ে শেষ হবে দশ বছরের একটা যাত্রা।
।
না। প্রকৃতপক্ষে শেষ নয়, এরপর মার্ভেল নিয়ে আসতে চলেছে আরও চরিত্রদের। আসবে নতুন এভেঞ্জার-রা। এন্ড গেমের পর অপেক্ষা থাকবে তাদের জন্য।
।
আপাতত অপেক্ষা 26 এপ্রিলের জন্য।

No comments:
Post a Comment